حِفْظ
এ দুটোর রক্ষণাবেক্ষণ
(the) guarding of both of them
পাঠ ১৮২-এ শিখুনশব্দের পরিচয়
একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে
- একবচন (মুফরাদ)حِفْظُهُمَا ۚ৩ বার
কুরআনে যেভাবে এসেছে
- حِفْظُهُمَا ۚএ দুটোর রক্ষণাবেক্ষণḥif'ẓuhumā · ১ বার১ বার
- وَحِفْظًۭاএবং (তাকে) (আমরা করেছি) সংরক্ষণwaḥif'ẓan · ১ বার১ বার
- وَحِفْظًۭا ۚএবং সংরক্ষণ (করলাম)waḥif'ẓan · ১ বার১ বার
একই মূলের শব্দ
মূল অক্ষর ح ف ظ থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।
- حافِظরক্ষণাবেক্ষণকারী(are) guardians
- حَفِيظপাহারাদার হিসেবে(as) a guardian
- حَفِظَহিফাজত করেছেন(orders) them to guard
- يُحافِظُতোমরা সংরক্ষণ করোGuard strictly
- حافِظَة(তারা) রক্ষণাবেক্ষণ কারিনীguarding
- مَحْفُوظসুরক্ষিতprotected
- اسْتُحْفِظُতাদের রক্ষক বানানো (হয়েছিলো)they were entrusted
আয়াতে উদাহরণ
আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।
অতঃপর তিনি আকাশমন্ডলীকে সাত আকাশে বিন্যস্ত করলেন দু’দিনে আর প্রত্যেক আকাশকে তার বিধি-ব্যবস্থা ওয়াহীর মাধ্যমে প্রদান করলেন। আমি আলোকমালার সাহায্যে দুনিয়ার আকাশের শোভাবর্ধন করলাম আর সুরক্ষার (ও ব্যবস্থা করলাম)। এ হল মহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত (ব্যবস্থাপনা)।
আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, তাঁরই। কে সেই ব্যক্তি যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তাঁর কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দু’য়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান।