মূল অংশে যান

عَرَض

ʿaraḍa

সম্পদ

goods

মূল অক্ষর: ع ر ضকুরআনে ৬ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,১৯৩বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)
পাঠ ১২০-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)মূল অক্ষর: ع ر ض

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)عَرَضَ৬ বার

কুরআনে যেভাবে এসেছে

  • عَرَضَসম্পদʿaraḍa · ৪ বার
  • عَرَضٌۭজীবন সামগ্রীʿaraḍun · ১ বার
  • عَرَضًۭاসম্পদ লাভের আশাʿaraḍan · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ع ر ض থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

কোন নাবীর জন্য এটা সঠিক কাজ নয় যে, দেশে (আল্লাহর দুশমনদেরকে) পুরোমাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার (হাতে) যুদ্ধ-বন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাত (এর সাফল্য), আল্লাহ প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।

সূরা ৮:৬৭ — পুরো আয়াত পড়ুন

দুনিয়াবী কোন স্বার্থ থাকলে আর যাত্রা সহজ হলে তারা অবশ্যই তোমার সাথে যেত। কিন্তু পথ তাদের কাছে দীর্ঘ ও ভারী মনে হয়েছে। অচিরেই তারা আল্লাহর নামে হলফ করে বলবে, ‘আমরা যদি পারতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে বের হতাম।’ আসলে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে, আর আল্লাহ জানেন যে, তারা অবশ্যই মিথ্যেবাদী।

সূরা ৯:৪২ — পুরো আয়াত পড়ুন

হে মু’মিনগণ! যখন তোমরা আল্লাহর পথে যাত্রা করবে তখন কে বন্ধু আর কে শত্রু তা পরীক্ষা করে নেবে, কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো না, ‘তুমি মু’মিন নও’, তোমরা ইহজগতের সম্পদের আকাঙ্ক্ষা কর, বস্তুতঃ আল্লাহর নিকট তোমাদের জন্য প্রচুর গনীমত আছে। তোমরাও এর পূর্বে এ রকমই ছিলে (অর্থাৎ তোমারাও তাদের মতই তোমাদের ঈমানকে তোমাদের কওম থেকে গোপন করতে), তৎপর আল্লাহ তোমাদের প্রতি কৃপা করেছেন, কাজেই অগ্রে বিশেষভাবে পরীক্ষা করে নিবে; তোমরা যা কিছু কর, সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত।

সূরা ৪:৯৪ — পুরো আয়াত পড়ুন