মূল অংশে যান

يَسْتَعْفِفْ

সে নিবৃত্ত থাকবে সে ক্ষেত্রে (তার মাল খাওয়া হতে)

then he should refrain

মূল অক্ষর: ع ف فকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #২,০৮২ক্রিয়া (ফে'ল)বাব/রূপ X
পাঠ ২০৯-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ Xমূল অক্ষর: ع ف ف

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)فَلْيَسْتَعْفِفْ ۖ৩ বার

কুরআনে যেভাবে এসেছে

  • فَلْيَسْتَعْفِفْ ۖসে নিবৃত্ত থাকবে সে ক্ষেত্রে (তার মাল খাওয়া হতে)falyastaʿfif · ১ বার
  • وَلْيَسْتَعْفِفِএবং যেন সংযত হয়walyastaʿfifi · ১ বার
  • يَسْتَعْفِفْنَবিরত থাকে তারাyastaʿfif'na · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ع ف ف থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

  • تَعَفُّفনা চাওয়ার(their) restraint

আয়াতে উদাহরণ

বয়স্কা নারীরা যারা বিয়ের আশা রাখে না, তাদের প্রতি কোন দোষ বর্তাবে না যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না ক’রে তাদের (উপরি) পোশাক খুলে রাখে, তবে এথেকে যদি তারা বিরত থাকে তবে সেটাই তাদের জন্য উত্তম। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত।

সূরা ২৪:৬০ — পুরো আয়াত পড়ুন

ইয়াতীমদেরকে পরখ কর যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয়, যদি তাদের মধ্যে বিচারবোধ লক্ষ্য কর, তবে তাদেরকে তাদের মাল ফিরিয়ে দেবে। তাদের বয়ঃপ্রাপ্তির ভয়ে অপব্যয় করে এবং তাড়াতাড়ি করে তাদের মাল খেয়ে ফেলো না। আর যে অভাবমুক্ত, সে যেন নিবৃত্ত থাকে এবং যে অভাবগ্রস্ত সে ন্যায়সঙ্গতভাবে ভোগ করবে এবং যখন তাদের মাল তাদেরকে সমর্পণ করবে, তাদের সামনে সাক্ষী রাখবে; হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।

সূরা ৪:৬ — পুরো আয়াত পড়ুন

যাদের বিয়ের সম্বল নেই তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেন। আর তোমাদের দাসদাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায়, তাদের সঙ্গে চুক্তি কর যদি তাতে কোন কল্যাণ আছে ব’লে তোমরা জান। আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছেন তাত্থেকে তাদেরকে দান কর। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপর জবরদস্তি করে তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ (তাদের প্রতি) ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা ২৪:৩৩ — পুরো আয়াত পড়ুন