মূল অংশে যান

يَحْتَسِبُ

yaḥtasibu

সে ধারণাও করে

he thinks

মূল অক্ষর: ح س بকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #২,০৭০ক্রিয়া (ফে'ল)বাব/রূপ VIII
পাঠ ২০৭-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ VIIIমূল অক্ষর: ح س ب

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)يَحْتَسِبُ ۚ৩ বার

কুরআনে যেভাবে এসেছে

  • يَحْتَسِبُونَতারা ধারনাও করেyaḥtasibūna · ১ বার
  • يَحْتَسِبُوا۟ ۖতারা ভাবেওyaḥtasibū · ১ বার
  • يَحْتَسِبُ ۚসে ধারণাও করেyaḥtasibu · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ح س ب থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা।

সূরা ৬৫:৩ — পুরো আয়াত পড়ুন

যারা অন্যায়কারী দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদেরই হয়, আর তার সাথে আরো অত পরিমাণ হয়, তারা ক্বিয়ামতের কঠিন ‘আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে। সেখানে আল্লাহর নিকট থেকে তারা এমন কিছুর সম্মুখীন হবে যা তারা কক্ষনো অনুমানও করেনি।

সূরা ৩৯:৪৭ — পুরো আয়াত পড়ুন

কিতাবধারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনিই তাদের বাড়ী থেকে বের ক’রে দিলেন। তোমরা ধারণাও করনি যে, তারা বের হবে। আর তারা মনে করেছিল যে, তাদের দূর্গগুলো তাদেরকে আল্লাহ (’র কবল) থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকড়াও করলেন যা তারা ভাবতেও পারেনি। তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন। তারা তাদের নিজেদের হাত দিয়েই নিজেদের ঘরবাড়ী ধ্বংস করল, আর মু’মিনদের হাতেও (ধ্বংস করাল)। অতএব হে দৃষ্টিসম্পন্ন মানুষেরা! তোমরা শিক্ষা গ্রহণ কর।

সূরা ৫৯:২ — পুরো আয়াত পড়ুন