মূল অংশে যান

يَجْرِمَ

প্ররোচিত করে তোমাদেরকে

incite you

মূল অক্ষর: ج ر مকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #২,০৬৯ক্রিয়া (ফে'ল)বাব/রূপ I
পাঠ ২০৭-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ Iমূল অক্ষর: ج ر م

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)يَجْرِمَنَّكُمْ৩ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ج ر م থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

হে আমার সম্প্রদায়! আমার সঙ্গে বিরোধ তোমাদেরকে যেন কিছুতেই এমন কাজে উদ্বুদ্ধ না করে যাতে তোমাদের উপর এমন বিপদ আসে যেমন বিপদ এসেছিল নূহের জাতির কিংবা হূদের জাতির কিংবা সালিহর জাতির উপর। আর লূতের জাতির অবস্থান তো তোমাদের থেকে মোটেই দূরে নয়।

সূরা ১১:৮৯ — পুরো আয়াত পড়ুন

হে মু’মিনগণ! তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দন্ডায়মান থাক, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, সুবিচার কর, এটা তাক্বওয়ার নিকটবর্তী, তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিফহাল।

সূরা ৫:৮ — পুরো আয়াত পড়ুন

ওহে মু’মিনগণ! আল্লাহর নিদর্শনাবলীর, হারাম মাসের, কা‘বায় প্রেরিত কুরবানীর পশুর এবং গলদেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করো না, যারা নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের উদ্দেশে পবিত্র গৃহের আশ্রয়ে চলেছে তাদেরও (অবমাননা) করো না। তোমরা যখন ইহরামমুক্ত হবে তখন শিকার করতে পার। তোমাদেরকে যারা মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছিল, তাদের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন অবশ্যই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় কর, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।

সূরা ৫:২ — পুরো আয়াত পড়ুন