মূল অংশে যান

آثِم

āthimun

পাপী

(is) sinful

মূল অক্ষর: أ ث مকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৬৯৫কর্তা-বাচক (ইসমে ফায়েল)পুংলিঙ্গ (মুযাক্কার)বাব/রূপ I
পাঠ ১৭০-এ শিখুন

শব্দের পরিচয়

কর্তা-বাচক (ইসমে ফায়েল)পুংলিঙ্গ (মুযাক্কার)বাব/রূপ Iমূল অক্ষর: أ ث م

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)ءَاثِمٌۭ২ বার
  • বহুবচন (জমা)ٱلْـَٔاثِمِينَ১ বার

কুরআনে যেভাবে এসেছে

  • ءَاثِمٌۭপাপীāthimun · ১ বার
  • ٱلْـَٔاثِمِينَপাপীদেরl-āthimīna · ১ বার
  • ءَاثِمًاপাপিষ্ঠ (যারা)āthiman · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর أ ث م থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

কাজেই তুমি ধৈর্য ধ’রে, তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা কর আর তাদের মধ্যেকার পাপাচারী অথবা কাফিরের আনুগত্য কর না।

সূরা ৭৬:২৪ — পুরো আয়াত পড়ুন

যদি তোমরা সফরে থাক এবং কোন লেখক না পাও, তাহলে বন্ধক রাখার জিনিসগুলো অন্যের দখলে রাখতে হবে, যদি তোমরা পরস্পর পরস্পরকে বিশ্বাস কর তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি তা গোপন করে, তার অন্তর পাপী। তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত।

সূরা ২:২৮৩ — পুরো আয়াত পড়ুন

হে বিশ্বাসীগণ! তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে যখন ওসিয়াত করবে তখন তোমাদের মধ্য হতে দু’জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে, আর সফররত অবস্থায় মৃত্যুর মুসিবত উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্যদের থেকে দু’জন সাক্ষী রাখবে। (সাক্ষীদের সত্যতা সম্পর্কে) তোমাদের সন্দেহ হলে সলাতের পর তাদেরকে রেখে দেবে আর তারা আল্লাহর নামে শপথ করবে যে, আমরা কোন কিছুর বিনিময়ে সাক্ষ্য বিক্রয় করব না, যদিও সে আমাদের আত্মীয় হয়, আর আল্লাহর ওয়াস্তে কৃত সাক্ষ্য গোপন করব না, করলে পাপীদের মধ্যে গণ্য হয়ে যাব।

সূরা ৫:১০৬ — পুরো আয়াত পড়ুন