মূল অংশে যান

يُغَيِّرُ

yughayyiru

পরিবর্তন করেন

change

মূল অক্ষর: غ ي رকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৬৯২ক্রিয়া (ফে'ল)বাব/রূপ II
পাঠ ১৭০-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IIমূল অক্ষর: غ ي ر

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)يُغَيِّرُ৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • يُغَيِّرُوا۟তারা পরিবর্তন করেyughayyirū · ২ বার
  • فَلَيُغَيِّرُنَّঅতঃপর তারা অবশ্যই বিকৃত করবেfalayughayyirunna · ১ বার
  • يُغَيِّرُপরিবর্তন করেনyughayyiru · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর غ ي ر থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

এটা এজন্য যে, আল্লাহ কোন সম্প্রদায়ের নিকট দেয়া তাঁর অবদানকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই (তাদের কর্মনীতির মাধ্যমে) তা পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

সূরা ৮:৫৩ — পুরো আয়াত পড়ুন

তাদেরকে অবশ্য অবশ্যই পথভ্রষ্ট করব, তাদেরকে অবশ্য অবশ্যই বহু প্রলোভন দেব এবং তাদেরকে অবশ্য অবশ্যই নির্দেশ দেব, ফলে তারা জন্তু-জানোয়ারের কান ছেদন করবে, আমি তাদেরকে অবশ্য অবশ্যই নির্দেশ দেব, ফলে তারা অবশ্য অবশ্যই আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আল্লাহকে বাদ দিয়ে যে কেউ শয়ত্বানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, সে সুস্পষ্টত ক্ষতিগ্রস্ত।

সূরা ৪:১১৯ — পুরো আয়াত পড়ুন

মানুষের সামনে ও পেছনে পাহারাদার নিযুক্ত আছে যারা আল্লাহর হুকুম মোতাবেক তাকে রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ কোন সম্প্রদায়ের অকল্যাণ করতে চাইলে তা রদ করার কেউ নেই, আর তিনি ছাড়া তাদের কোন অভিভাবক নেই।

সূরা ১৩:১১ — পুরো আয়াত পড়ুন