মূল অংশে যান

حُمِّلَ

ḥummila

তাকে (দায়িত্ব) ভার দেয়া হয়েছে

(is) placed on him

মূল অক্ষর: ح م لকুরআনে ৫ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৩১৯ক্রিয়া (ফে'ল)বাব/রূপ II
পাঠ ১৩২-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IIমূল অক্ষর: ح م ل

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)حُمِّلَ৪ বার
  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)تُحَمِّلْنَا১ বার

কুরআনে যেভাবে এসেছে

  • تُحَمِّلْنَاআমাদের উপর চাপিয়ে দিওtuḥammil'nā · ১ বার
  • حُمِّلْنَآআমাদের উপর চাপানো হয়েছিলোḥummil'nā · ১ বার
  • حُمِّلَতাকে (দায়িত্ব) ভার দেয়া হয়েছেḥummila · ১ বার
  • حُمِّلْتُمْ ۖতোমাদের (দায়িত্ব) ভার দেয়া হয়েছেḥummil'tum · ১ বার
  • حُمِّلُوا۟ভার দেয়া হয়েছিলḥummilū · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ح م ل থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

তারা বলল, ‘আমাদের সাধ্য থাকা পর্যন্ত আমরা তোমার প্রতি দেয়া আমাদের ওয়া‘দা ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর লোকেদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল, আর আমরা তা নিক্ষেপ করেছিলাম (আগুনে), এমনিভাবে সামিরীও নিক্ষেপ করেছিল।

সূরা ২০:৮৭ — পুরো আয়াত পড়ুন

বল : আল্লাহর আনুগত্য ও রসূলের আনুগত্য কর, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে লও তাহলে তার (অর্থাৎ রসূলের) উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, তোমরা যদি তার আনুগত্য কর তবে সঠিক পথ পাবে, রসূলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে (বাণী) পৌঁছে দেয়া।

সূরা ২৪:৫৪ — পুরো আয়াত পড়ুন

যাদের উপর তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি (অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেনি) তাদের দৃষ্টান্ত হল গাধার মত, যে বহু কিতাবের বোঝা বহন করে (কিন্তু তা বুঝে না)। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কতইনা নিকৃষ্ট! যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না।

সূরা ৬২:৫ — পুরো আয়াত পড়ুন