মূল অংশে যান

اسْتَمْتَعَ

is'tamtaʿa

লাভবান হয়েছে

profited

মূল অক্ষর: م ت عকুরআনে ৬ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,১৪০ক্রিয়া (ফে'ল)বাব/রূপ X
পাঠ ১১৪-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ Xমূল অক্ষর: م ت ع

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)ٱسْتَمْتَعَ৬ বার

কুরআনে যেভাবে এসেছে

  • ٱسْتَمْتَعَলাভবান হয়েছেis'tamtaʿa · ২ বার
  • ٱسْتَمْتَعْتُمতোমরা সম্ভোগ করis'tamtaʿtum · ১ বার
  • فَٱسْتَمْتَعُوا۟অতঃপর তারা ভোগ করেছেfa-is'tamtaʿū · ১ বার
  • فَٱسْتَمْتَعْتُمএখন তোমরা ভোগ করেছোfa-is'tamtaʿtum · ১ বার
  • وَٱسْتَمْتَعْتُمএবং তোমরা ভোগ করেছwa-is'tamtaʿtum · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর م ت ع থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, (তাদেরকে বলা হবে)- ‘তোমরা তোমাদের পার্থিব জীবনেই তোমাদের অংশের নি‘মাতগুলো নিঃশেষ করেছ আর তা ভোগ করেছ। কাজেই আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা প্রতিফল দেয়া হবে, কেননা তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে অহঙ্কার করেছিলে আর না-ফরমানী করেছিলে।

সূরা ৪৬:২০ — পুরো আয়াত পড়ুন

(তোমাদের কাজ-কারবার) তোমাদের আগের লোকেদের মতই, যারা ছিল তোমাদের চেয়ে অধিক শক্তির অধিকারী, আর ধন-মাল আর সন্তান-সন্ততিতেও তোমাদের চেয়ে অধিক সমৃদ্ধিশালী, তাদের প্রাপ্য অংশ তারা ভোগ করে গেছে, এখন তোমরাও তোমাদের প্রাপ্য অংশ ভোগ কর যেমন তোমাদের আগের লোকেরা তাদের প্রাপ্য অংশ ভোগ করেছে, আর তোমরা অনর্থক কথাবার্তায় লিপ্ত আছ যেমন তারা অনর্থক কথাবার্তায় লিপ্ত ছিল, এরাই হল তারা দুনিয়া ও আখেরাতে যাদের কাজ-কর্ম নিস্ফল হয়ে গেছে, আর তারাই ক্ষতিগ্রস্ত।

সূরা ৯:৬৯ — পুরো আয়াত পড়ুন

যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, (সেদিন আল্লাহ বলবেন) হে জ্বিন সমাজ! তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছ। মানব সমাজের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা পরস্পরে পরস্পরের নিকট হতে লাভবান হয়েছি আর আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছিলে। আল্লাহ বলবেন, জাহান্নামই হল তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস, তবে আল্লাহ যদি অন্যরূপ ইচ্ছে করেন (তবে তাই হবে)। তোমার প্রতিপালক কুশলী এবং সর্বজ্ঞ।

সূরা ৬:১২৮ — পুরো আয়াত পড়ুন