মূল অংশে যান

غَرُور

কোনো ধোঁকাবাজ (জীন , শয়তান বা মানুষ)

the deceiver

মূল অক্ষর: غ ر رকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৯১৮বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)
পাঠ ১৯২-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)মূল অক্ষর: غ ر ر

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)ٱلْغَرُورُ৩ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর غ ر ر থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

হে মানুষ! আল্লাহর ওয়া‘দা সত্য, কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে; আর সেই প্রধান প্রতারক (শয়ত্বান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে।

সূরা ৩৫:৫ — পুরো আয়াত পড়ুন

তারা মু’মিনদেরকে ডেকে বলবে- ‘আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না?’ তারা উত্তর দিবে, ‘হাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছ, তোমরা অপেক্ষা করেছিলে (আমাদের ধ্বংসের জন্য), তোমরা সন্দেহে পতিত ছিলে, আর মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম এসে গেল, আর বড় প্রতারক (শাইত্বন) তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করল।

সূরা ৫৭:১৪ — পুরো আয়াত পড়ুন

হে মানুষ! তোমাদের প্রতিপালককে ভয় কর আর ভয় কর সে দিনের, যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না। সন্তানও পিতার কোনই উপকার করতে পারবে না। আল্লাহর ও‘য়াদা সত্য, কাজেই পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক (শয়ত্বান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ্ সম্পর্কে প্রতারিত না করে।

সূরা ৩১:৩৩ — পুরো আয়াত পড়ুন