মূল অংশে যান

خَوَّلَ

আমরা দিয়েছিলাম তোমাদের

We bestowed (on) you

মূল অক্ষর: خ و لকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৮৩৩ক্রিয়া (ফে'ল)বাব/রূপ II
পাঠ ১৮৪-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IIমূল অক্ষর: خ و ل

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)خَوَّلْنَـٰكُمْ৩ বার

কুরআনে যেভাবে এসেছে

  • خَوَّلْنَـٰكُمْআমরা দিয়েছিলাম তোমাদেরkhawwalnākum · ১ বার
  • خَوَّلَهُۥতাকে দান করেনkhawwalahu · ১ বার
  • خَوَّلْنَـٰهُতাকে আমরা দিয়েছিkhawwalnāhu · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর خ و ل থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

মানুষকে বিপদাপদ স্পর্শ করলে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নি‘মাত দিয়ে ধন্য করি তখন সে বলে- আমার জ্ঞান গরিমার বদৌলতেই আমাকে তা দেয়া হয়েছে। না, তা নয়। এটা একটা পরীক্ষা (অনুগ্রহ লাভ করে কে আল্লাহর কৃতজ্ঞ হয় আর কে নিজের বড়াই প্রকাশ করে তা দেখার জন্য)। কিন্তু (এর গুঢ়তত্ত্ব) তাদের অধিকাংশই বুঝে না।

সূরা ৩৯:৪৯ — পুরো আয়াত পড়ুন

(ক্বিয়ামাতের দিন আল্লাহ বলবেন) তোমরা আমার নিকট তেমনই নিঃসঙ্গ অবস্থায় হাজির হয়েছ যেমনভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, তোমাদেরকে যা (নি‘মাতরাজি) দান করেছিলাম তা তোমরা তোমাদের পেছনে ফেলে রেখে এসেছ, আর তোমাদের সাথে সেই সুপারিশকারীগণকেও দেখছি না যাদের সম্পর্কে তোমরা ধারণা করতে যে তোমাদের কার্য উদ্ধারের ব্যাপারে তাদের অংশ আছে। তোমাদের মধ্যেকার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে, আর তোমরা যে সব ধারণা করতে সে সব অকার্যকর প্রমাণিত হয়েছে।

সূরা ৬:৯৪ — পুরো আয়াত পড়ুন

দুঃখ-মুসিবত যখন মানুষকে স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকতে থাকে তাঁর প্রতি বড়ই একনিষ্ঠ হয়ে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে তাকে ধন্য করেন, তখন পূর্বে সে যেজন্য তাঁকে ডেকেছিল তা ভুলে যায় এবং অন্যদেরকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় তাঁর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বলে দাও, কুফুরীর জীবন কিছুকাল ভোগ করে নাও, (অতঃপর) তুমি তো হবে জাহান্নামের অধিবাসী। (এ ব্যক্তি ভাল, না ঐ ব্যক্তি)

সূরা ৩৯:৮ — পুরো আয়াত পড়ুন