মূল অংশে যান

إِطْعام

iṭ'ʿāmu

খাদ্য খাওয়ানো

(is) feeding

মূল অক্ষর: ط ع مকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৭৩৬ক্রিয়ার নাম (মাসদার)পুংলিঙ্গ (মুযাক্কার)বাব/রূপ IV
পাঠ ১৭৪-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়ার নাম (মাসদার)পুংলিঙ্গ (মুযাক্কার)বাব/রূপ IVমূল অক্ষর: ط ع م

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)إِطْعَامُ৩ বার

কুরআনে যেভাবে এসেছে

  • إِطْعَامُখাদ্য খাওয়ানোiṭ'ʿāmu · ১ বার
  • فَإِطْعَامُতবে খানা খাওয়াবেfa-iṭ'ʿāmu · ১ বার
  • إِطْعَـٰمٌۭখানা খাওয়ানোiṭ'ʿāmun · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ط ع م থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান

সূরা ৯০:১৪ — পুরো আয়াত পড়ুন

কিন্তু যার (দাস সংগ্রহ করার) সামর্থ্য নেই, সে এক নাগাড়ে দু’মাস রোযা রাখবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে। আর যে তা করতে পারবে না, সে ষাট জন মিসকীনকে খাবার খাওয়াবে। এ নির্দেশ দেয়া হচ্ছে এ জন্য যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। (যারা এটা অস্বীকার করবে সেই) কাফিরদের জন্য আছে মর্মান্তিক শাস্তি।

সূরা ৫৮:৪ — পুরো আয়াত পড়ুন

তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু বুঝে সুঝে যে সব শপথ তোমরা কর তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। (এ পাকড়াও থেকে অব্যাহতির) কাফফারা হল দশ জন মিসকিনকে মধ্যম মানের খাদ্যদান যা তোমরা তোমাদের স্ত্রী পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদেরকে বস্ত্রদান অথবা একজন ক্রীতদাস মুক্তকরণ। আর এগুলো করার যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোযা পালন। এগুলো হল তোমাদের শপথের কাফফারা যখন তোমরা শপথ কর। তোমরা তোমাদের শপথ রক্ষা করবে। আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের জন্য বিষদভাবে বর্ণনা করেন যাতে তোমরা শোকর আদায় কর।

সূরা ৫:৮৯ — পুরো আয়াত পড়ুন