মূল অংশে যান

أَلْزَمَ

তা তোমাদের আমরা কি বাধ্য করতে পারি

should We compel you (to accept) it

মূল অক্ষর: ل ز مকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৭২৮ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IV
পাঠ ১৭৩-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IVমূল অক্ষর: ل ز م

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)أَلْزَمْنَـٰهُ২ বার
  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)أَنُلْزِمُكُمُوهَا১ বার

কুরআনে যেভাবে এসেছে

  • أَنُلْزِمُكُمُوهَاতা তোমাদের আমরা কি বাধ্য করতে পারিanul'zimukumūhā · ১ বার
  • أَلْزَمْنَـٰهُতাকে আমরা ঝুলিয়ে দিয়েছিalzamnāhu · ১ বার
  • وَأَلْزَمَهُمْএবং তাদেরকে সংহত করলেনwa-alzamahum · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ل ز م থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

  • لِزامঅবশ্যম্ভাবীan obligation

আয়াতে উদাহরণ

আমি প্রত্যেক লোকের ভাগ্য তার কাঁধেই ঝুলিয়ে রেখেছি (অর্থাৎ তার ভাগ্যের ভাল-মন্দের কারণ তার নিজের মধ্যেই নিহিত আছে) আর ক্বিয়ামতের দিন তার জন্য আমি এক কিতাব বের করব যাকে সে উন্মুক্ত অবস্থায় পাবে।

সূরা ১৭:১৩ — পুরো আয়াত পড়ুন

সে বলল, ‘‘হে আমার সম্প্রদায়! তোমরা চিন্তা-ভাবনা করে দেখ, আমি যদি আমার প্রতিপালকের নিকট হতে প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি আর তিনি তাঁর পক্ষ থেকে আমাকে অনুগ্রহ প্রদান করে থাকেন যা তোমাদের দৃষ্টি থেকে গোপনে রাখা হয়েছে, এমতাবস্থায় তা গ্রহণ করার ব্যাপারে আমি কি তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা তা অপছন্দ কর?

সূরা ১১:২৮ — পুরো আয়াত পড়ুন

কাফিররা যখন তাদের অন্তরে জিদ ও হঠকারিতা জাগিয়ে তুলল- অজ্ঞতার যুগের জিদ ও হঠকারিতা- তখন আল্লাহ তাঁর রসূল ও মু’মিনদের উপর স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন আর তাদের জন্য তাকওয়া অবলম্বনের নির্দেশ-বাণী অপরিহার্য (রূপে পালনীয়) ক’রে দিলেন; আর তারাই ছিল এর সবচেয়ে বেশি হকদার ও যোগ্য অধিকারী। আল্লাহ সকল বিষয়ে সর্বাধিক জ্ঞানের অধিকারী।

সূরা ৪৮:২৬ — পুরো আয়াত পড়ুন