মূল অংশে যান

أَفاءَ

afāa

গণীমত করে দিয়েছেন

(was) restored

মূল অক্ষর: ف ي أকুরআনে ৩ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৭২২ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IV
পাঠ ১৭৩-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ IVমূল অক্ষর: ف ي أ

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)أَفَآءَ৩ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ف ي أ থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

আল্লাহ তাঁর রসূলকে তাদের কাছ থেকে যে ফায় (বিনা যুদ্ধে পাওয়া সম্পদ) দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়াও দৌড়াওনি, আর উটেও চড়নি, বরং আল্লাহ তাঁর রসূলগণকে যার উপর ইচ্ছে আধিপত্য দান করেন; আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।

সূরা ৫৯:৬ — পুরো আয়াত পড়ুন

যে ধন-সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তাঁর রসূলকে দিলেন তা আল্লাহর জন্য তাঁর রসূলের জন্য আর রসূলের আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয়। রসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর, আর তোমাদেরকে যাত্থেকে নিষেধ করে তাত্থেকে বিরত থাক, আল্লাহকে ভয় কর, আল্লাহ কঠিন শাস্তিদাতা।

সূরা ৫৯:৭ — পুরো আয়াত পড়ুন

হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা ৩৩:৫০ — পুরো আয়াত পড়ুন