মূল অংশে যান

كَلِم

শব্দগুলোকে

the words

মূল অক্ষর: ك ل مকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৬১৯বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)
পাঠ ১৬২-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)মূল অক্ষর: ك ل م

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)ٱلْكَلِمَ৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • ٱلْكَلِمَশব্দগুলোকেl-kalima · ৩ বার
  • ٱلْكَلِمُকথাl-kalimu · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ك ل م থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

কেউ সম্মান-সুখ্যাতি চাইলে (আল্লাহকে উপেক্ষা করে তা লাভ করা যাবে না), সে জেনে নিক যাবতীয় সম্মান-সুখ্যাতির অধিকারী হলেন আল্লাহ। তাঁরই দিকে উত্থিত হয় পবিত্র কথাগুলো আর সৎকাজ সেগুলোকে উচ্চে তুলে ধরে। যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের চক্রান্ত নিষ্ফল হবে।

সূরা ৩৫:১০ — পুরো আয়াত পড়ুন

তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লা‘নাত করেছি আর তাদের হৃদয়কে আরো শক্ত করে দিয়েছি, তারা শব্দগুলোকে স্বস্থান থেকে বিচ্যুত করেছিল এবং তাদেরকে দেয়া উপদেশের বড় অংশ তারা ভুলে গিয়েছিল। তুমি অল্প সংখ্যক ছাড়া তাদেরকে সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে। কাজেই তাদেরকে ক্ষমা কর, মার্জনা কর, আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

সূরা ৫:১৩ — পুরো আয়াত পড়ুন

ইয়াহূদীদের কতক লোক কথাকে প্রকৃত স্থান থেকে সরিয়ে বিকৃত করে এবং বলে, ‘আমরা শুনলাম ও অমান্য করলাম’ এবং শুনেও না শোনার মত আর নিজেদের জিহবা কুঞ্চিত ক’রে এবং দ্বীনের প্রতি দোষারোপ ক’রে বলে, ‘রাইনা’ (আমাদের রাখাল)। কিন্তু তারা যদি বলত ‘আমরা শুনলাম ও মেনে নিলাম, শোন এবং আমাদের প্রতি লক্ষ্য কর, তবে তা তাদের জন্য উত্তম এবং সঙ্গত হত, কিন্তু তাদের কুফরীর কারণে আল্লাহ তাদেরকে লা‘নত করেছেন, তারা স্বল্পসংখ্যক ব্যতীত ঈমান আনবে না।

সূরা ৪:৪৬ — পুরো আয়াত পড়ুন