মূল অংশে যান

كَفّارَة

kaffāratun

প্রায়শ্চিত্ত

an expiation

মূল অক্ষর: ك ف رকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৬১৬বিশেষ্য (ইসম)স্ত্রীলিঙ্গ (মুয়ান্নাস)
পাঠ ১৬২-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)স্ত্রীলিঙ্গ (মুয়ান্নাস)মূল অক্ষর: ك ف ر

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)كَفَّارَةٌۭ৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • كَفَّارَةٌۭপাপ মোচনkaffāratun · ১ বার
  • فَكَفَّـٰرَتُهُۥٓঅতএব প্রায়শ্চিত্ত তারfakaffāratuhu · ১ বার
  • كَفَّـٰرَةُপ্রায়শ্চিত্তkaffāratu · ১ বার
  • كَفَّـٰرَةٌۭপ্রায়শ্চিত্তkaffāratun · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ك ف ر থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, আর দাঁতের বদলে দাঁত। আর জখমের বদলে অনুরূপ জখম। কেউ ক্ষমা করে দিলে তাতে তারই পাপ মোচন হবে। আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই যালিম।

সূরা ৫:৪৫ — পুরো আয়াত পড়ুন

তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু বুঝে সুঝে যে সব শপথ তোমরা কর তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। (এ পাকড়াও থেকে অব্যাহতির) কাফফারা হল দশ জন মিসকিনকে মধ্যম মানের খাদ্যদান যা তোমরা তোমাদের স্ত্রী পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদেরকে বস্ত্রদান অথবা একজন ক্রীতদাস মুক্তকরণ। আর এগুলো করার যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোযা পালন। এগুলো হল তোমাদের শপথের কাফফারা যখন তোমরা শপথ কর। তোমরা তোমাদের শপথ রক্ষা করবে। আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের জন্য বিষদভাবে বর্ণনা করেন যাতে তোমরা শোকর আদায় কর।

সূরা ৫:৮৯ — পুরো আয়াত পড়ুন

ওহে বিশ্বাসীগণ! ইহরাম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না। জেনে বুঝে তোমাদের কেউ তা হত্যা করলে তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু। যে ব্যাপারে তোমাদের মধ্যের ন্যায়পরায়ণ দু’জন লোক ফায়সালা করে দেবে, তা কা‘বাতে কুরবানীর জন্য পাঠাতে হবে। কিংবা তার কাফফারা হল কয়েকজন মিসকিনকে খাদ্য দান অথবা তদনুরূপ রোযা পালন, যেন সে স্বীয় কৃতকর্মের ফল ভোগ করে, পূর্বে যা হয়ে গেছে আল্লাহ তা ক্ষমা করেছেন; কেউ (পাপকাজ) পুনরায় করলে আল্লাহ তার নিকট হতে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ মহা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণে পূর্ণ সক্ষম।

সূরা ৫:৯৫ — পুরো আয়াত পড়ুন