قُدُس
পবিত্র
the Holy Spirit
পাঠ ১৬১-এ শিখুনশব্দের পরিচয়
একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে
- একবচন (মুফরাদ)ٱلْقُدُسِ ۗ৪ বার
কুরআনে যেভাবে এসেছে
- ٱلْقُدُسِ ۗপবিত্রl-qudusi · ২ বার২ বার
- ٱلْقُدُسِপবিত্রl-qudusi · ২ বার২ বার
একই মূলের শব্দ
মূল অক্ষর ق د س থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।
- قُدُّوسঅতীব প্রবিত্রthe Holy One
- مُقَدَّسপবিত্রthe sacred
- مُقَدَّسَةপবিত্র (ফিলিস্তিনের)the Holy
- نُقَدِّسُও মহিমা ঘোষণা করিand we sanctify
আয়াতে উদাহরণ
বল, ‘এ কুরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদূস (জিবরীল) ঠিক ঠিকভাবে নাযিল করেছেন ঈমানদারদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদের হিদায়াত ও সুসংবাদ দানের জন্য।’
এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে ক্রমান্বয়ে রসূলদেরকে প্রেরণ করেছি, মারইয়াম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং ‘পবিত্র আত্মা’যোগে (জিবরাঈলের মাধ্যমে) তাকে শক্তিশালী করেছি, অতঃপর যখনই কোন রসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনঃপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ।
এ রসূলগণ এরূপ যে, তাদের মধ্যে কাউকে অন্য কারও উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কেউ এমন আছে যে, তাদের সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদের কাউকে পদমর্যাদায় উচ্চ করেছেন। আমি মারইয়ামের পুত্র ঈসাকে সুস্পষ্ট দলীলসমূহ প্রদান করেছি, রূহুল কুদুস (জিবরাঈল) দ্বারা সাহায্য করেছি এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন, তাহলে তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট দলীল পৌঁছার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করল, তাদের কেউ কেউ ঈমান আনল এবং কেউ কেউ কুফরী করল, আল্লাহ যদি ইচ্ছে করতেন, তাহলে তারা যুদ্ধবিগ্রহ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছে করেন, তা-ই করে থাকেন।