মূল অংশে যান

صَرْح

ṣarḥan

সুউচ্চ প্রাসাদ

(is) a palace

মূল অক্ষর: ص ر حকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৫৬৪বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)
পাঠ ১৫৭-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)মূল অক্ষর: ص ر ح

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)صَرْحًۭا৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • صَرْحًۭاসুউচ্চ প্রাসাদṣarḥan · ২ বার
  • ٱلصَّرْحَ ۖ(এই) প্রাসাদেl-ṣarḥa · ১ বার
  • صَرْحٌۭ(প্রাসাদের) মেঝেṣarḥun · ১ বার

আয়াতে উদাহরণ

ফেরাউন বলল- হে হামান! তুমি আমার জন্য এক সুউচ্চ ইমারত তৈরি কর যাতে আমি উপায় পেয়ে যাই

সূরা ৪০:৩৬ — পুরো আয়াত পড়ুন

ফিরআউন বলল- ‘হে পারিষদবর্গ! আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে বলে আমি জানি না। কাজেই ওহে হামান! তুমি আমার জন্য ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ কর যাতে আমি মূসার ইলাহকে দেখতে পারি, আমার নিশ্চিত ধারণা যে, সে একজন মিথ্যেবাদী।’

সূরা ২৮:৩৮ — পুরো আয়াত পড়ুন

তাকে বলা হল- ‘প্রাসাদে প্রবেশ কর।’ যখন সে তা দেখল, সে ওটাকে পানির হ্রদ মনে করল এবং সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল- ‘এটা তো স্বচ্ছ কাঁচমন্ডিত প্রাসাদ। সে নারী বলল- হে আমার প্রতিপালক! আমি অবশ্যই নিজের প্রতি যুলম করেছি আর আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি।’

সূরা ২৭:৪৪ — পুরো আয়াত পড়ুন