মূল অংশে যান

حَرْب

যুদ্ধের (বিষয়ে)

the war

মূল অক্ষর: ح ر بকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৫১৬বিশেষ্য (ইসম)স্ত্রীলিঙ্গ (মুয়ান্নাস)
পাঠ ১৫২-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)স্ত্রীলিঙ্গ (মুয়ান্নাস)মূল অক্ষর: ح ر ب

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)بِحَرْبٍۢ৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • بِحَرْبٍۢযুদ্ধের (বিষয়ে)biḥarbin · ১ বার
  • لِّلْحَرْبِজন্যে যুদ্ধেরlil'ḥarbi · ১ বার
  • ٱلْحَرْبِযুদ্ধেরl-ḥarbi · ১ বার
  • ٱلْحَرْبُযুদ্ধl-ḥarbu · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ح ر ب থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

যুদ্ধে তোমরা যদি তাদেরকে বাগে পেয়ে যাও তাহলে ওদের পেছনে যারা ওদের সাথী-সঙ্গী আছে তাদের থেকে ওদেরকে এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলবে যাতে মনে রাখার মত তারা একটা শিক্ষা পেয়ে যায়।

সূরা ৮:৫৭ — পুরো আয়াত পড়ুন

অতঃপর যদি না ছাড় তবে আল্লাহ ও তাঁর রসূলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে লও। কিন্তু যদি তোমরা তাওবাহ কর, তবে তোমরা তোমাদের মূলধন পাবে, এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না, আর তোমরাও অত্যাচারিত হবে না।

সূরা ২:২৭৯ — পুরো আয়াত পড়ুন

অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত হানো, অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত কর, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেল। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ কর। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এ নির্দেশই তোমাদেরকে দেয়া হল। আল্লাহ ইচ্ছে করলে (নিজেই) তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান (এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেন)। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কক্ষনো বিনষ্ট করবেন না।

সূরা ৪৭:৪ — পুরো আয়াত পড়ুন