মূল অংশে যান

تَمَّ

এবং পরিপূর্ণ হয়েছে

And (has been) fulfilled

মূল অক্ষর: ت م مকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৫০১ক্রিয়া (ফে'ল)বাব/রূপ I
পাঠ ১৫১-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ Iমূল অক্ষর: ت م م

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)وَتَمَّتْ৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • وَتَمَّتْএবং পরিপূর্ণ হয়েছেwatammat · ৩ বার
  • فَتَمَّঅতঃপর পূর্ণ হলোfatamma · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ت م م থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তাঁর বাণী পরিবর্তন করার কেউ নেই। আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

সূরা ৬:১১৫ — পুরো আয়াত পড়ুন

তবে তোমার প্রতিপালক যাদের প্রতি দয়া করেন তারা (মতবিরোধ করবে) না। এই উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমার প্রতিপালকের এ বাণী পূর্ণ হবেই যে, আমি জাহান্নামকে জ্বিন আর মানুষ দিয়ে অবশ্য অবশ্যই ভরে দেব।

সূরা ১১:১১৯ — পুরো আয়াত পড়ুন

আমি মূসার জন্য (সিনাই পর্বতের উপর) ত্রিশ রাত্রি নির্ধারণ করলাম। অতঃপর আরো দশ (বাড়িয়ে) দিয়ে (সেই সময়) পূর্ণ করলাম। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত চল্লিশ রাত্রি পূর্ণ হল। মূসা তার ভাই হারূনকে বলল, ‘আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের জন্য তুমি আমার প্রতিনিধিত্ব কর, সংশোধন কর, বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করো না।’

সূরা ৭:১৪২ — পুরো আয়াত পড়ুন