মূল অংশে যান

تَشابَهَ

tashābaha

একই রকম

look alike

মূল অক্ষর: ش ب هকুরআনে ৪ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৪৯৮ক্রিয়া (ফে'ল)বাব/রূপ VI
পাঠ ১৫০-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ VIমূল অক্ষর: ش ب ه

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)تَشَـٰبَهَ৪ বার

কুরআনে যেভাবে এসেছে

  • تَشَـٰبَهَএকই রকমtashābaha · ২ বার
  • تَشَـٰبَهَتْসদৃশ হয়েছেtashābahat · ১ বার
  • فَتَشَـٰبَهَএ কারণে বিভ্রান্তি ঘটিয়েছেfatashābaha · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ش ب ه থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

তারা বলল, ‘আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বল গরুটি কেমন? কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা পথের দিশা পাব।’

সূরা ২:৭০ — পুরো আয়াত পড়ুন

যারা কিছু জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না? কিংবা আমাদের নিকট কোন নির্দেশ কেন আসে না? এভাবে আগের লোকেরাও তাদের মতই বলত, এদের অন্তরগুলো একই রকম, আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী পরিষ্কারভাবে বিবৃত করেছি।

সূরা ২:১১৮ — পুরো আয়াত পড়ুন

বল, আকাশ ও যমীনের প্রতিপালক কে? বল, আল্লাহ। বল, তোমরা কি তাঁকে বাদ দিয়ে এমন অভিভাবক গ্রহণ করেছ যাদের নিজেদের কোন লাভ-লোকসান করার ক্ষমতা নেই। বল, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? কিংবা অন্ধকার আর আলো কি সমান? কিংবা তারা কি আল্লাহর অংশীদার বানিয়েছে তাদেরকে যারা তাঁর সৃষ্টির মত সৃষ্টি করেছে, যে কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে? বল, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি এক, মহা প্রতাপশালী।

সূরা ১৩:১৬ — পুরো আয়াত পড়ুন