মূল অংশে যান

هَلَكَ

halaka

মারা যায়

died

মূল অক্ষর: ه ل كকুরআনে ৫ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,৪২৯ক্রিয়া (ফে'ল)বাব/রূপ I
পাঠ ১৪৩-এ শিখুন

শব্দের পরিচয়

ক্রিয়া (ফে'ল)বাব/রূপ Iমূল অক্ষর: ه ل ك

কালের রূপ — কুরআনে যেভাবে এসেছে

  • অতীত কাল (মাযী)هَلَكَ৪ বার
  • বর্তমান/ভবিষ্যৎ (মুযারে)لِّيَهْلِكَ১ বার

কুরআনে যেভাবে এসেছে

  • هَلَكَমারা যায়halaka · ৪ বার
  • لِّيَهْلِكَযেন ধ্বংস হয়ে যায়liyahlika · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ه ل ك থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,

সূরা ৬৯:২৯ — পুরো আয়াত পড়ুন

ইতোপূর্বে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। কিন্তু সে তোমাদের কাছে যা নিয়ে এসেছিল, সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করেই চললে। শেষ পর্যন্ত যখন তার মৃত্যু হল তখন তোমরা বললে- ওর পরে আল্লাহ আর কক্ষনো কোন রসূল পাঠাবেন না। সীমালঙ্ঘনকারী ও সন্দেহবাদীদেরকে আল্লাহ এভাবেই পথভ্রষ্ট করেন।

সূরা ৪০:৩৪ — পুরো আয়াত পড়ুন

স্মরণ কর, যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে আর তারা ছিল দূরের প্রান্তে আর উটের আরোহী কাফেলা (আবূ সুফইয়ানের নেতৃত্বে কুরাইশের সম্পদ সহ কাফেলা) ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা যুদ্ধ করার ব্যাপারে পরস্পরের মধ্যে পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করতে, তবুও যুদ্ধ করার এ সিদ্ধান্ত তোমরা অবশ্যই রক্ষা করতে পারতে না (তোমাদের দুর্বল অবস্থার কারণে), যাতে আল্লাহ সে কাজ সম্পন্ন করতে পারেন যা ছিল পূর্বেই স্থিরীকৃত, যেন যাকে ধ্বংস হতে হবে সে যেন সুস্পষ্ট দলীলের ভিত্তিতে ধ্বংস হয় আর যাকে জীবিত থাকতে হবে সেও যেন সুস্পষ্ট দলীলের ভিত্তিতে জীবিত থাকে। আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

সূরা ৮:৪২ — পুরো আয়াত পড়ুন