মূল অংশে যান

مَنّ

mannan

(অনুগ্রহ করার) খোটা

(with) reminders of generosity

মূল অক্ষর: م ن نকুরআনে ৬ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,২৩২বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)
পাঠ ১২৪-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)পুংলিঙ্গ (মুযাক্কার)মূল অক্ষর: م ن ن

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • একবচন (মুফরাদ)مَنًّۭا৬ বার

কুরআনে যেভাবে এসেছে

  • ٱلْمَنَّমান্নাl-mana · ৩ বার
  • مَنًّۭا(অনুগ্রহ করার) খোটাmannan · ১ বার
  • بِٱلْمَنِّ(অনুগ্রহ প্রদানের) খোটা দিয়েbil-mani · ১ বার
  • مَنًّۢاঅনুকম্পা করবেmannan · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর م ن ن থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

হে বানী ইসরাঈল! আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছিলাম আর আমি তোমাদেরকে তূর পাহাড়ের ডানপাশে প্রতিশ্রুতি দিয়েছিলাম (তাওরাত দানের জন্য) আর তোমাদের কাছে পাঠিয়েছিলাম মান্না ও সালওয়া।

সূরা ২০:৮০ — পুরো আয়াত পড়ুন

আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম, (আর বললাম)তোমাদেরকে যা দান করেছি তাথেকে বৈধ বস্তুগুলো খাও, আর মূলত তারা আমার প্রতি কোন যুলম করেনি, বরং তারা নিজেদের প্রতিই যুলম করেছিল।

সূরা ২:৫৭ — পুরো আয়াত পড়ুন

যারা আল্লাহর পথে নিজেদের ধন ব্যয় ক’রে নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না আর (দান গ্রহীতাকে) কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে, তাদের কোন ভয় নেই, মর্মপীড়াও নেই।

সূরা ২:২৬২ — পুরো আয়াত পড়ুন