মূল অংশে যান

أُنثَيَيْن

মাদি দু'টিকে

(of) the two females

মূল অক্ষর: أ ن ثকুরআনে ৬ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,১৩৫বিশেষ্য (ইসম)
পাঠ ১১৪-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)মূল অক্ষর: أ ن ث

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • দ্বিবচন (তাসনিয়া)ٱلْأُنثَيَيْنِ৬ বার

কুরআনে যেভাবে এসেছে

  • ٱلْأُنثَيَيْنِমাদি দু'টিকেl-unthayayni · ২ বার
  • ٱلْأُنثَيَيْنِ ۖমাদি দু'টিরl-unthayayni · ২ বার
  • ٱلْأُنثَيَيْنِ ۚদুই কন্যারl-unthayayni · ১ বার
  • ٱلْأُنثَيَيْنِ ۗদুই নারীরl-unthayayni · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর أ ن ث থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

(নর-মাদী চার) জোড়ায় আট প্রকার, মেষের দু’টি, ছাগলের দু’টি। বল, তিনি কি নর দু’টি হারাম করেছেন, না মাদী দু’টি কিংবা মাদী দু’টির গর্ভে যা আছে তা? এ সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে জবাব দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

সূরা ৬:১৪৩ — পুরো আয়াত পড়ুন

আর উটের দু’টি, আর গরুর দু’টি। বল, এদের নর দু’টি কি তিনি হারাম করেছেন, না মাদী দু’টি অথবা মাদী দু’টির গর্ভে যা আছে তা? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এ রকম নির্দেশ দিয়েছিলেন? যে ব্যক্তি মানুষদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে কোন রকম ‘ইলম ছাড়াই আল্লাহর সম্বন্ধে মিথ্যে রচনা করে তার থেকে বড় যালিম আর কে হতে পারে? বস্তুতঃ আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

সূরা ৬:১৪৪ — পুরো আয়াত পড়ুন

লোকেরা তোমার কাছে ফাতাওয়া জিজ্ঞেস করছে; বল, আল্লাহ তোমাদেরকে পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে ফাতাওয়া দিচ্ছেন, কোন ব্যক্তি মারা গেলে তার যদি সন্তান না থাকে আর তার একটি বোন থাকে, তবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক সে পাবে, আর সে (মৃত নারী) যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে, আর দু’ বোন থাকলে তারা তার রেখে যাওয়া সম্পত্তির দু’-তৃতীয়াংশ পাবে, আর যদি ভাই ও বোন দু’ই থাকে, তবে পুরুষ পাবে দু’জন নারীর সমান। আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা বিভ্রান্তিতে পতিত না হও। আল্লাহ যাবতীয় ব্যাপারে পূর্ণরূপে অবহিত।

সূরা ৪:১৭৬ — পুরো আয়াত পড়ুন