মূল অংশে যান

اثْنَتَيْن

ith'natayni

দু'বার

two

মূল অক্ষর: ث ن يকুরআনে ৭ বার এসেছেব্যবহারের দিক থেকে #১,০৩৪বিশেষ্য (ইসম)
পাঠ ১০৪-এ শিখুন

শব্দের পরিচয়

বিশেষ্য (ইসম)মূল অক্ষর: ث ن ي

একবচন ও বহুবচন — কুরআনে যেভাবে এসেছে

  • দ্বিবচন (তাসনিয়া)ٱثْنَتَيْنِ৭ বার

কুরআনে যেভাবে এসেছে

  • ٱثْنَتَيْنِদুই এরith'natayni · ৪ বার
  • ٱثْنَتَاবারটিith'natā · ২ বার
  • ٱثْنَتَىْবারোith'natay · ১ বার

একই মূলের শব্দ

মূল অক্ষর ث ن ي থেকে আসা আরও শব্দ — একটি মূল চিনলে অনেক শব্দ চেনা যায়।

আয়াতে উদাহরণ

তারা বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি দু’বার আমাদের মৃত্যু দিয়েছ (জন্মের আগের মৃত অবস্থা আর জীবন শেষের মৃত্যু) আর আমাদেরকে দু’বার জীবন দিয়েছ। আমরা আমাদের পাপ স্বীকার করছি, (এখান থেকে) বের হওয়ার কোন পথ আছে কি?

সূরা ৪০:১১ — পুরো আয়াত পড়ুন

স্মরণ কর, যখন মূসা (আ.) তার কওমের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, ‘তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর’। ফলে তাথেকে বারটি ঝর্ণা প্রবাহিত হল, প্রত্যেক গোত্র নিজ নিজ পানের জায়গা চিনে নিল,(বললাম) ‘আল্লাহ প্রদত্ত রিয্ক হতে তোমরা পানাহার কর এবং দুষ্কৃতিকারীর মত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’।

সূরা ২:৬০ — পুরো আয়াত পড়ুন

আমি তাদেরকে বারটি গোত্রে বা জাতিতে বিভক্ত করেছিলাম। মূসার জাতির লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মূসার প্রতি ওয়াহী অবতীর্ণ করলাম যে, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর। এর ফলে তাত্থেকে বারটি ঝর্ণা উৎসারিত হল। প্রত্যেক গোত্র তাদের পানি পানের স্থান চিনে নিল, তাদেরকে মেঘের ছায়ায় আশ্রয় দিলাম, তাদের উপর আমি মান্না ও সালওয়া অবতীর্ণ করলাম আর বললাম, ‘তোমাদেরকে আমি যে জীবিকা দিয়েছি তাত্থেকে পবিত্র বস্তুগুলো আহার কর।’ (কিন্তু তারা আমার নির্দেশ অমান্য করে) আমার প্রতি কোন যুলম করেনি, প্রকৃতপক্ষে তারা নিজেদের উপরই যুলম করছিল।

সূরা ৭:১৬০ — পুরো আয়াত পড়ুন